Friday, 3 June 2016

পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। সঠিক বিবেকের সাথে জীবনের পথে চলতে কষ্ঠ হলেও জীবন সুন্দর ও সুখের হয়। কিন্তু আজকের এই দুনিয়ায় সঠিক বিবেকবানের সংখ্যা অতি নগন্য যার জন্য আজকের এই সমাজে ক্ষণস্থায়ী জীবন টুকু হয়েছে প্রতিযোগিতা ও ধোঁকা বাজির খেলা হয়ে দাড়িয়েছে।  কোনো প্লাস ওয়ান ছাড়াই

বনলতা সেন: জীবনানন্দ দাশ


হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতোদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মত চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; পৃথিবীর সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন

মহা মনীষীদের মহান বাণী

১.অস‍ৎ লোক কাউকে সৎ মনে করে না,সকলকেই সে নিজের মত ভাবে। -----হযরত আলী (রা:) ২.অন্যের দুভার্গ্য দেখে নিজে সাবধান হওয়া উচিত। -----সাইরাস ৩.অলংকারের সাহায্য নিজের সৌন্দর্য্য বৃদ্ধি করার অর্থ হচ্ছে, নিজের প্রকৃত সৌন্দর্য্য লুকিয়ে রাখা। ------এডিলামরগ্যান ৪.অল্প দান করিতে লজ্জিত হইও না,কেন না বিমুখ করা অপেক্ষায় অল্প দান করা অনেক ভাল। .............হযরত আলী (রা) ৫.অহংকার এমন এক আবরন যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। ..................জাহাবী ৬.অন্যদের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। .............বার্নাডশ ৭.অর্থ মানুষকে পিশাচ করে তোলে,আবার অর্থ মানুষকে মহৎ করে ও তোলে। ..................ক্যাম্বেল ৮.অন্তর ভাল করার চেষ্টা কর, দুনিয়ার সকল আকাংখাই পূর্ন হয়ে যাবে। ------ওমর ইবনে আ: আজিজ ৯.আমি সেই পুরুষকে ভালবাসি যার ভবিষ্যত আছে, আর সেই নারীকে ভালবাসি যার অতীত আছে। -------অস্কার ওয়াইল্ড ১০.আমি চলে গেলে কেউ যদি না কাদেঁ,তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।